1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শিরোনাম
বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা

উচ্ছেদ অভিযান বিরত রাখতে ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৩০ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

বিকল্প পুনর্বাসনের জন্য ভূমি ও সময় চেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছেন ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি বর্ষা মৌসুমে উচ্ছেদ অভিযান বিরত রাখার দাবিও জানানো হয়।
শনিবার (২২ জুন) দুপুরে আবেদনপত্র হস্তান্তর করার সময় ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, শাহ নুর আলী মেম্বার, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, সহ সভাপতি কয়েছ মিয়া, জাফর আহমদ, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, কোষাধ্যক্ষ পারভেজ আহমেদ, প্রচার সম্পর্কে রুকন আহমদ, সদস্য মোশাররফ হোসেন, রাজা মিয়া, বশির আহমদ, জুলহাস মিয়া, কাউছার, কামরুজ্জামান, চান মিয়া ও তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, ভোলাগঞ্জকে স্থলবন্দর ঘোষণা করে সরকার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকার বিস্তীর্ণ ভুমি অধিগ্রহণ করেছে। পর্যটন কেন্দ্র উন্নয়নের নামেও ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে। অথচ, এখানে তিন শতাধিক পাথর ভাঙ্গার ছোট মেশিন স্থাপন করে শত শত ব্যবসায়ী ও হাজারো শ্রমিক জীবিকা নির্বাহ করে আসছেন। সময় না দিয়ে হঠাৎ উচ্ছেদ অভিযানের ফলে এসব ব্যবসায়ী ও শ্রমজীবিরা তাদের রোজগার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
তারা আরও জানান, ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমতাবস্থায় পুনর্বাসন ছাড়া এসব পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ হলে ব্যবসায়ীরা সব হারিয়ে পথে বসবে৷ যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে পুনর্বাসন এবং নির্দিষ্ট সময় দেওয়ার দাবি জানান তারা।
প্রসঙ্গত, ভোলাগঞ্জকে দেশের ২৪তম স্থলবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় ২০১৯ সালে। ইতিমধ্যে জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থলবন্দর কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। এই কার্যক্রমের অংশ হিসেবে এখান থেকে পাথর ভাঙার মিল সরাতে মাঠে নামে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews