রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
২৫শে মে,২০২৩(বৃহস্পতিবার) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার “আশ্রয়ান প্রকল্প” গুচ্ছগ্রামের বসবাস রত মানুষদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দহগ্রামে আশ্রয় প্রকল্পে বসবাস রত ১২০ টি পরিবারের মাঝে, প্রত্যেকটি পরিবারকে ১ টি করে আম গাছের চারা ও ১ টি করে কাঁঠাল গাছের চারা বিতরণ কালে চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সাথে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান,পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল রায়,উপজেলা মৎস অফিসার দীন মোহাম্মদ, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, পাটগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব হোসেন,দহগ্রাম যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ মাজেদুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকার ভোগী মানুষজন।
এ সময় দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন,গুচ্ছগ্রাম প্রকল্পের এখানকার মানুষজন অসহায়, গরিব।
আমি সর্বদা এদের খোঁজ-খবর রাখি, এই এলাকাটা নদীর চর হওয়ায় এখানে গরমের সময় প্রচুর গরম, রোদ বৃষ্টির হাত থেকে বিশেষ করে পরিবেশ ভালো রাখতে এখানে বনায়নের বিকল্প নাই, তাই নিজ উদ্যোগে এখানকার প্রত্যেকটি পরিবারকে বৃক্ষরোপনে উৎসাহী করে তুলতেই আমার সামান্য উপহার,আমি আশাবাদী এখানকার মানুষজন আমার এই উপহার গ্রহণ করে আরো বেশি পরিবেশ বান্ধব হয়ে, বৃক্ষ রোপনে মনোযোগী হবে।
তিনি বৃক্ষ রোপণ কর্মসূচী শেষে আশ্রয়ন প্রকল্পের মানুষদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা , ১৬ লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের জন্য দোয়া ও আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট কামনা করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।