জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক ও গুণী লেখক বাবু অরবিন্দ আচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩ টায় লোহাগড়া ডক্টর ওয়াহিদ পাঠাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ডক্টর ওয়াহিদ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর ওয়াহিদ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন কবি আতিয়ার রহমান, কবি ও গীতিকার ননী গোপাল চক্রবর্তী, কবি বেলাল সানি, কমরেড জহুরুল ইসলাম, নাট্যকর্মী মোঃ কামাল হোসেন, কবি দুখু হুমায়ুন, মোঃ নাহিদুল ইসলাম তাজু, কবি জসিম উদ্দিন, কবি রাজিবুল ইসলাম প্রমুখ। এর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা গুণী লেখক অরবিন্দ আচার্যের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।