1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র
শিরোনাম
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা

লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

শুক্রবার (১০ জুলাই) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- লোহাগড়া উপজেলার পদ্দবিলা গ্রামের মৃত রাজা মিয়া শেখের ছেলে নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩), পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের সমীর সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচুড়িয়া এলাকা থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়া এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে নাহিদ শেখকে ৫৫ পিস ইয়াবা, সাইফ শেখকে ২ পিস ইয়াবা এবং বিনয় সরকারকে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউসুফ শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, নাহিদ শেখকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মাদকসহ আটকের পর চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews