1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে একাধিক রাস্তায় পুকুরসম গর্ত, জনদুর্ভোগ চরমেঃ প্রকল্প প্রস্তাব পাস হলে শুরু হবে কাজ জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সং/স্কার ও জুলাই হ/ত্যাকা/ণ্ডের বি/চারে/র দাবি ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার
শিরোনাম
বিশ্বনাথে একাধিক রাস্তায় পুকুরসম গর্ত, জনদুর্ভোগ চরমেঃ প্রকল্প প্রস্তাব পাস হলে শুরু হবে কাজ জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সং/স্কার ও জুলাই হ/ত্যাকা/ণ্ডের বি/চারে/র দাবি ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি

রাজাপুরে ইউপি মেম্বার প্রার্থীর প্রচার মাইক-অটো ভাঙচুর ও মারধরের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৮৭ Time View

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের শুক্তগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তালা প্রতীকে মেম্বার পদ প্রার্থী মোঃ তরিকুল ইসলাম রিয়াজ মৃধার প্রচার মাইক ও অটো ভাঙচুর ও অটোচালক মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।এ ঘটনায় রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেম্বার পদ প্রার্থী মোঃ তরিকুল ইসলাম রিয়াজ মৃধা বলেন, আমি ও আমার পরিবারের লোকজন যুগ যুগ ধরে আওয়ামীলীগ দল করে আসছি। এলাকায় আমার প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তাতে আমার প্রতিপক্ষ নব্য আ’লীগ ও জামায়াত-বিএনপি’র নেতাকর্মী পিংড়ি গ্রামের আলমগীর খলিফার ছেলে কাওসার হোসেন ওরফে নয়ন খলিফা (৩৫), এস্কান্দারের ছেলে মুরাদ (৩০) ও জলিল হাওলাদারের ছেলে টুকু হাওলাদারসহ (৩২) অরো অজ্ঞাত ৩/৪ ক্ষিপ্ত হয়ে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে পিংড়ি গ্রামের মাঝু হাওলাদারের বাড়ির সামনে প্রচারনার মাইকসহ অটোগাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং চালককে মারধর করে তার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপকর্মের একাধিক মামলা রয়েছে। এদের কাছে এলাকাবাসি ভয়ে জিম্মি হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে কেউ কোন সাক্ষি বা থানায় কোন মামলা করার সাহস পাচ্ছে না। এরা এমন কোন খারাপ কাজ নেই যাহা তারা করতে পারে না। প্রতিপক্ষের লোকজন বর্তমানে আমাকে হত্যাসহ আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগ করার হুমকি দিচ্ছে। নির্বাচনী কার্যক্রম চালাতে আমাকে এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না। আমার জনপ্রিয়তা বেশী বলে গত নির্বাচনেও তারা আমার উপরে হামলা ও বিভিন্ন রকম হয়রানি করে আমাকে বিজয়ী হতে দেয়নি। মেম্বার প্রার্থী মোঃ তরিকুল ইসলাম রিয়াজ মৃধা লিখিত বক্তব্যে আরও বলেন, সোমবার গভীর রাতে এলাকার একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কাহারা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। সেই বিষয়ে আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা মিথ্যা মামলা দেয়ারও হুমকি দিচ্ছে। বর্তমানে প্রতিপক্ষের লোকজনের তান্ডবের ভয়ে আমি, আমার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন আতংকিত হয়ে পড়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনি সহযোগীতা কামনা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে কাওসার হোসেন ওরফে নয়ন খলিফা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এসব ঘটনায় তারা জড়িত নয়। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে। আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews