1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপের’ দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লোহাগড়ায় সাংবাদিক কাজী আশরাফের দাফন সম্পন্ন সড়ক দূ/র্ঘট/নায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ নি/হ/ত লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু
শিরোনাম
লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপের’ দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লোহাগড়ায় সাংবাদিক কাজী আশরাফের দাফন সম্পন্ন সড়ক দূ/র্ঘট/নায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ নি/হ/ত লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১

রাজাপুরের সেই ঝুঁকিপূর্ণ ষ্টীল ব্রিজ সংস্কার করলেন ওসি

  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বধ্যভূমি সংলগ্ন সংযোগকারী একমাত্র বেইলি সেতুটির সংস্কার করে দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। ব্যক্তিগত উদ্যোগে সোমবার (৩ মে) রাতে সেতুটি সংস্কার করে উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সোমবার দুপুরে ঝুঁকিপূর্ণ ষ্টীল ব্রিজটি নিয়ে রাজাপুর সাংবাদিক ক্লাবের সকল সদস্য বিভিন্ন গণমাধ্যমে সংবাদ করেন এর পর থেকে সেতুর দুর্ভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের। এরপর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ওয়ার্কশপের সঙ্গে কথা বলে সংস্কার করেন তিনি।

জানা গেছে, ষ্টীল ব্রিজটির একপ্রান্তে একটি স্লাব ভেঙে গর্তের সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়তই সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটত।

এদিকে সড়ক ও জনপদ বলছে সেতুটি তাদের আওতায় না। এলজিইডিও বলছে সেতুটি তাদের আওতায় নয়। দুই বিভাগের ঠেলাঠেলিতে সংস্কার হচ্ছিল না সেতুটি। এ নিয়ে এলাকাবাসীর প্রশ্ন তাহলে সেতুটি কার দায়িত্বে? এর সংস্কার কোন দফতর করবে? তবে সব প্রশ্নের জবাব দিলেন ওসি মো. শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম জানান, জনসাধারণের সুবিধার্থে এবং দুর্ঘটনামুক্ত রাখতে মানবিক দিক থেকে সামান্য চেষ্টা করেছি। যেহেতু সেতুটি দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করে, তাই বিপদমুক্ত থাকতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছি।

এ বিষয়ে রাজাপুর এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, সড়ক এলজিইডির হলেও স্টিল ব্রিজের দায়িত্ব আমাদের নয়।

ঝালকাঠি সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, সড়ক আমাদের নয়, তাই স্টিল সেতুর দায়ও আমাদের নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews