1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ
শিরোনাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র

বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডেস্কঃ

বাংলাদেশের হস্তশিল্প খাতে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) একটি সমঝোতা স্মারক  স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার, ২১ জ্বলাই ২০২৬, ব্র্যাক ইউনিভার্সিটিতে এই সমঝোতা স্মারক সই হয়।

এই সমঝোতার আওতায় উদ্যোক্তা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন, গবেষণা, বাজার সম্প্রসারণ এবং রপ্তানি উন্নয়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ, ব্যবসায়িক সহায়তা এবং বিনিয়োগকারী ও বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগের মাধ্যমে কারুশিল্পী, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সমঝোতা অনুযায়ী, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) উদ্যোক্তা উন্নয়নে কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি প্রশিক্ষণ, পরামর্শ, ব্যবসা উন্নয়ন সেবা এবং যৌথ উদ্যোগে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করবে।

বাংলাক্রাফট হস্তশিল্প উদ্যোক্তা ও কারুশিল্পী গোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরি, খাতভিত্তিক অভিজ্ঞতা ও শিল্পসংশ্লিষ্ট জ্ঞান প্রদান এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের সহযোগিতা করবে।

এই সহযোগিতার আওতায় ব্যবসা ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন পদ্ধতি নিয়ে যৌথ প্রশিক্ষণ আয়োজন করা হবে। পাশাপাশি হস্তশিল্প খাতের উন্নয়ন, কারুশিল্পীদের জীবন-জীবিকা, বাজারের পরিস্থিতি এবং রপ্তানি সক্ষমতা নিয়ে যৌথ গবেষণা, পণ্য উন্নয়ন, উদ্যোক্তা বুটক্যাম্প, ব্যবসায়িক ফোরাম ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এই পার্টনারশিপের ফলে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ে কাজের সুযোগও তৈরি হবে, যা শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সরাসরি সংযোগ আরও শক্তিশালী করবে।

এই সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হবে ইন্টারন্যাশনাল ক্রাফটস শো বাংলাদেশ (আইসিএসবি) আয়োজন।

এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের হস্তশিল্প তুলে ধরা হবে। কারুশিল্পীদের সঙ্গে ক্রেতা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সংযোগ তৈরি করা হবে। পাশাপাশি নারী উদ্যোক্তা ও কারুশিল্পী-নির্ভর উদ্যোগকে এগিয়ে নিতে এবং দেশের হস্তশিল্পের আন্তর্জাতিক পরিচিতি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্ল্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং বাংলাক্রাফটের সভাপতি মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের হেড আফসানা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হকসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। (সংবাদ বিজ্ঞপ্তি)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews