1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নরসিংদী সদরের ওসি আল মামুনের দৃষ্টান্ত স্থাপন জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে লোহাগড়ায় প্রস্তুতি সভা নাসিরউদ্দীন পাটোয়ারির দেয়া অশা/লীন বক্তব্যের প্র/তি/বাদে লোহাগড়ায় বি/ক্ষো/ভ মিছিল ও স/মাবে/শ অনুষ্ঠিত কিস্তির চাপে নি খোঁ/জ ঝালমুড়ি বিক্রেতা ইউসুফ আলী, চ/র/ম বিপাকে পরিবার বিশ্বনাথে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের স্কুল ড্রেস বিতরণ

নড়াইলে চাঁচুড়ী-পুরুলিয়া নতুন উপজেলা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৬৪ Time View

নড়াইল প্রতিনিধি: নড়াইলে প্রস্তাবিত চাঁচুড়ী-পুরুলিয়া নতুন উপজেলা করার দাবিতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে চাঁচুড়ী বাজারে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

সমাবেশে পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হীরক, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আলী আকবর হোসেন, হারুন-অর রশিদ, কালিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম জাকাতুর রহমান, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী লুৎফর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, জামিরুল ইসলাম, ভিপি সাবু প্রমুখ।
বক্তারা বলেন, এখানে একটি উপজেলা বাস্তবায়িত হলে এ এলাকার শিক্ষা, সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহজতর হবে।
চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা বাস্তবায়ন কমিটির নেতা এম জাকাতুর রহমান জানান, প্রস্তাবিত চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা গঠনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে বিবেচনাধীন রয়েছে। এরপর সচিব কমিটিতে পাস হলে নিকারের (ঘওঈঅজ) বৈঠকে যাবে এবং প্রধানমন্ত্রী বিষয়টির ফয়সালা করবেন।

জানা গেছে, নবগঙ্গা ও চিত্রা নদী কর্তৃক বিভক্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কালিয়া উপজেলার চাঁচুড়ী, পুরুলিয়া, বাবরা-হাচলা, পেড়লী, মাউলী ও পঞ্চগ্রাম এই ৬টি ইউনিয়নের সঙ্গে সদর ও কালিয়া উপজেলার আর্থ-সামাজিক এবং যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো নয়।
দাঙ্গা-মারামারি প্রায় লেগেই থাকে। এখানে প্রশাসনিক থানা না থাকায় এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা পুলিশের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এখানকার ৬টি ইউনিয়ন নিয়ে এলাকার মানুষ ২০১১ সাল থেকে একটি নতুন উপজেলার দাবি করে বিভিন্ন সময় সভা সমাবেশ, সংবাদ সম্মেলন ও মিছিল মিটিং করে আসছে। বিষয়টি অনেক দূর পর্যন্ত এগোলেও তা সফলতার মুখ দেখেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews