1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

খুলনার উপকুলে বাঁধ ভেঙে ঢুকছে পানি, একাধিক গ্রাম প্লাবিত

  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১

মোঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ খুলনায় ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে উপকূলীয় উপজেলা কয়রা পাইকগাছা দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থান জোয়ারের পানিতে তলিয়ে গেছে।  ঝুঁকিতে রয়েছে উপকূলের বাসিন্দারা।  ক্ষতিগ্রস্ত উপজেলা কয়রার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করেছে। কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকার শ্রীপদ মণ্ডলের বাড়ির সামনে বুধবার (২৬ মে) দুপুরের প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।

এছাড়া মহারাজপুর ইউনিয়নের দশালিয়ায় কপোতাক্ষ নদের পাউবোর বেড়িবাঁধে প্রায় ১০ স্থানে ভেঙে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়েছে। মঠবাড়ি বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। মহারাজপুর গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, দশালিয়ায় পাউবোর বেড়িবাঁধ ১০টি স্থানে প্রায় ১শ হাত জায়গায় প্রবল জোয়ারের পানিতে ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে মাছের ঘের, বিশাল ফসলি জমি। এ এলাকার ৩১/৩২টি পরিবারের মধ্যে ৭/৮টি পরিবারের বসত বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে। শত চেষ্টা করেও বেড়িবাঁধ রক্ষা করা যায়নি।

কয়রার ক্ষতিগ্রস্ত মানুষের মাধ্যমে জানা গেছে কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকার শ্রীপদ মণ্ডলের বাড়ির সামনে দুপুরের জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। পূর্ণিমার প্রভাবে কপোতাক্ষ নদের পানি বেড়ে বেড়িবাঁধ উপচেও অনেক স্থানে লোকালয়ে পানি ঢুকছে। এ নিয়ে এলাকার হাজারো মানুষ আতঙ্কে আছেন।

স্থায়ীদের অভিযোগ, বার বার বাঁধ ভেঙে প্লাবিত হলেও টেকসই বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ দেখা যায়নি। কখনো কখনো দায়সারা কাজ হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা মানুষের কষ্টের কথা কখনোই বিবেচনায় নেয়নি। যে কারণে আম্পানের এক বছর পার হতে না হতেই আবার ইয়াস’র প্রভাবে পানিতে ডুবতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews