1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নরসিংদী সদরের ওসি আল মামুনের দৃষ্টান্ত স্থাপন জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে লোহাগড়ায় প্রস্তুতি সভা নাসিরউদ্দীন পাটোয়ারির দেয়া অশা/লীন বক্তব্যের প্র/তি/বাদে লোহাগড়ায় বি/ক্ষো/ভ মিছিল ও স/মাবে/শ অনুষ্ঠিত কিস্তির চাপে নি খোঁ/জ ঝালমুড়ি বিক্রেতা ইউসুফ আলী, চ/র/ম বিপাকে পরিবার বিশ্বনাথে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের স্কুল ড্রেস বিতরণ

কালিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে নড়াইলের কালিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগ এবং কালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কালিয়া পি এস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমি এবং চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের করণীয় নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমীন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, দুদকের সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিরঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক এস এম আমিনুর রহমান ও সদস্য খাইরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, ‘দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নতুন প্রজন্মকে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।’

প্রধান অতিথি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের সত্যবাদিতা, ন্যায়বোধ ও দেশপ্রেমের মূল্যবোধে গড়ে তোলা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাভাবনা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ শাহাবাগ ইউনাইটেড একাডেমির শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews