1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কথা রাখলেন পৌর মেয়র; নিজ তদারকিতে ব্যাপক উন্নয়নকাজ শুরু

  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২১৯ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ পৌরবাসীকে দেওয়া কথা রেখেছেন নলছিটি পৌর মেয়র ঝালকাঠি জেলা আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান। দায়িত্বভার গ্রহনের পর থেকেই নিজেকে পৌরবাসীর সেবায় নিয়োজিত করছেন সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদ সদস্য। ইতমধ্যেই তাঁর নিবিড় তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে নলছিটি পৌরবাসীর বহু কাংখিত নলছিটি বাসষ্টান্ড হতে থানার পুল পর্যন্ত ও চায়না মাঠ হতে পুরাণ বাজার হয়ে সাথী’র মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ। চলতি মাসের ৬ তারিখ শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) ভার্চুয়াল্লী এই সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খানের সরাসরি তত্ত্বাধবানে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান মেয়রের নির্বাচনী ইশতিহারে বিভিন্ন সড়ক সংস্কারের ওয়াদা ছিল। যদিও নির্বাচন চলাকালীন সময়ে সব প্রার্থীই প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়ান। কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেকেই তা মনে রাখেন না। তবে পৌরবাসীর আশা বর্তমান মেয়র তার কথা রাখবেন। ইতিমধ্যে সড়কের সংস্কার কাজে সার্বক্ষনিক নিজে উপস্থিত থেকে কাজের যথাযথ মান বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতেই তার উন্নয়নের সদিচ্ছা লক্ষ করা যাচ্ছে বলে সাধারন মানুষ মনে করছেন। দুটো সড়কের কাজের মান দেখে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। এ ব্যাপারে পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেন, আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়ের আর্শিবাদ নিয়ে নলছিটি পৌরসভার চেয়ারে আসীন হয়েছি মানুষের কল্যান করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেন, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডিতে এই সড়কের নাম আলহাজ্ব আমির হোসেন আমু সড়ক ঘোষনা করেছি। এদিকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, ব্যাবসয়ী ও পথচারীরা জানান নলছিটিতে এটি তাদের দেখা স্মরণ কালের সেড়া ১নং পিক ইট ব্যাবহার করে তৈরি হতে যাওয়া সড়ক সংস্কারের কাজ। তাঁরা উন্নত নির্মান সামগ্রী ও দেশপ্রেমিক এ পৌর মেয়রের ভুয়সী প্রসংশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews