1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম
শিরোনাম
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনার নিম্ন অঞ্চল

  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৮৯ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ বিরতিহীন বৃষ্টির ফলে তলিয়ে গেছে খুলনার নিম্ন অঞ্চল। দাকোপ বটিয়াঘাটা পাইকগাছায় ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খুলনার কয়রা উপজেলায়, তলিয়ে আছে বসতভিটা, মৎস্য ঘের ফসলি জমি ও রাস্তাঘাট। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা ও নেই ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।

কয়রা উপজেলার সদর ইউনিয়নের ধীরাজ রায় বলেন, বিঘা প্রতি ৮ হাজার টাকা করে হারিতে ৪ বিঘা জমিতে কই মাছের চাষ করেছিলাম। কিন্তু আষাঢ়ের প্রথম দিকে ভারি বৃষ্টিতে সব তলিয়ে যায়। রাস্তায় নেট দিয়ে কিছু মাছ আটকে রাখলেও গত ৩ দিনের অতিবৃষ্টিতে অবশিষ্ট কিছু রইলনা।
পানিবন্দি এলাকার কৃষক ইউনুস আলী বলেন গত ২৬ মে ঝড়ে দশহালিয়ায় কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙ্গে মূহুর্তের মধ্য আমার ঘের ভেসে যায়। আমরা সকলে স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ দেই। পানি নেমে গেলে আবার মৎস্য ঘের জেগে ওঠে। পুনরায় আবারো মাছ চাষে নেমে পড়ি। কিন্তু তিন দিনের টানা বৃষ্টিতে আবারও ভেসে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন জানান উপজেলায় ৬ হাজার হেক্টর জমিতে মৎস্য চাষ করা হয়। তিন দিনের অতিবৃষ্টিতে ৫ হাজার হেক্টরের বেশি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। প্রাথমিক ধারণা প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে ৯ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছিল। সেখান থেকে ১৫ হেক্টর জমিতে পাতা রোপন করাও হয়েছিল। কিন্তু গত তিন দিনের অতিবৃষ্টিতে সব বীজতলা তলিয়ে আছে। অতিদ্রুত বিলের পানি নিস্কাশন করতে না পারলে আগামি বছরের লক্ষ্যমাত্রা পূরন করা অসম্ভব হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews