1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১
শিরোনাম
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

মোবাইলে পরিচয় অতঃপর গোপনে দ্বিতীয় বিয়ে

  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ মোবাইল ফোনে প্রেমের জেরে অবিবাহিত পরিচয়ে বিয়ে। বিয়ের পর ৭-৮ বছর রংপুরে বসবাস। সামান্য বিষয়ে ঝগড়া হলে রাগ করে সংসার ছেড়ে চলে যায় প্রতারক স্বামী নুরুজ্জামান ফিরোজ।

স্বামীর খোঁজে শিলা (ছদ্মনাম) তার শ্বামীর বাড়িতে এসে দেখে পুর্বের আরও একটি বউ আছে। শিলাকে বাড়িতে ঢুকতে দেখে তাকে মানুষিক টর্চারসহ নানা হুমকি দিতে থাকে বড় বউ ও তার ভাই। এরপর স্বামীকে ছাড়া কোথাও যাবেননা বলে সেখানে দুদিন ধরে অবস্থান করছে শিলা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আর এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্ব বিছনদই এলাকায়। প্রতারক নুরুজ্জামান ফিরোজ (৩৬) ঐ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। এছাড়াও রয়েছে তার নামে আরও নানান অভিযোগ।

জানা গেছে, মোবাইল ফোনে প্রেমের সুবাদে অবিবাহিত পরিচয় দিয়ে ৭-৮ বছর পুর্বে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার শিলা (২৬) নামের এক মেয়েকে বিয়ে করেন হাতীবান্ধা উপজেলার পুর্ব বিছনদই এলাকার মৃত আব্দু রহিমের ছেলে নুরুজ্জামান ফিরোজ। বিয়ের সময় ২০ লক্ষ টাকা দেনমোহর করে তারা প্রথমে কোর্ট এফিডেভিট ও পরে কাজী অফিসে গিয়ে বিয়ের রেজিষ্টারী সম্পন্ন করে। বিয়ের পর তারা রংপুরের কোতোয়ালী মেট্রো থানার গ্র‍্যান্ড হোটেল মোড় এলাকায় শাহজাহান সাহেবের বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সামান্য বিষয় নিয়ে স্বামী- স্ত্রীর মাঝে ঝগড়া হলে গত ২২ জুন সকাল ১০ টার দিকে ফিরোজ তার স্ত্রীকে বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর শিলা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করতে চাইলে সে এড়িয়ে চলার চেষ্টা করে।

স্বামীকে না পেয়ে গতকাল হাতীবান্ধা উপজেলার পুর্ব বিছনদই এলাকায় ফিরোজের বাড়িতে গিয়ে শিলা জানতে পারেন তার আগের আরও একটি বউ আছে। এদিকে ফিরোজের বাড়িতে নতুন বউ এসেছে দেখে ফিরোজের বড় স্ত্রীর আত্মীয় স্বজনরা সেখানে গিয়ে শিলাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে এবং মানুষিক টর্চার করে। এমনকি রাতে ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হত্যা করার ভয় দেখায়। এরপর শিলা তার স্বামীর সংসার ছাড়া কোথায় যাবেনা বলে সেই বাড়িতে অবস্থান করে।

ভুক্তভোগী শিলা বলেন, ফিরোজ রংপুরে চাকরি করতো। বিয়ের পর আমরা বাসা ভাড়া নিয়ে ৭-৮ বছর ধরে এক সাথে বসবাস করে আসছি। সেটা ওই এলাকার সবাই জানেন। তার বাড়িতে নিয়ে যাবার জন্য বারবার চাপ দিলে সে আজকাল করতে করতে এতগুলো বছর পার করে দিলো। আজ তার বাড়িতে এসে দেখি তার নাকি আরও একটি স্ত্রী আছে। আমি আমার স্বামীর সংসার করতে চাই। সে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি আত্মহত্যা করবো। এছাড়া আমার আর কোন উপায় নাই।
তিনি আরও বলেন, এখানে আসার পর আমার স্বামীর বড় স্ত্রীর ভাই, মা এসে আমাকে অনেক হুমকি ধামকি দিয়েছে। রাতে ঘরে লাইট অফ করে আমাকে হত্যা করার প্ল্যান করেছিলো। পরে এলাকাবাসীর প্রতিবাদে তারা আর তা করতে পারেনি।

এবিষয়ে নুরুজ্জামান ফিরোজের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। আমি কোর্টে মামলা করেছি। লকডাউনে কোর্ট বন্ধ থাকায় হয়তো সে এখনও কাগজ পায়নি। ফলে আমার বাড়িতে এসেছে।

এবিষয়ে ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ এর সাথে কথা হলে তিনি জানান, শুনেছি ফিরোজ নাকি সুন্দরগঞ্জ এলাকার একটি মেয়েকে বিয়ে করেছে আর মেয়েটি বর্তমানে তার বাড়িতে অবস্থান করেছে।

হাতীবান্ধা থানার উপ -পরিদর্শক শাহাজাহান আলী জানান, কিছুদিন আগে ফিরোজ নামে থানায় একটি অভিযোগ দেয়। এরপর থেকে ফিরোজের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা।

এবিষয়ে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম এর মোবাইল ফোনে বারবার কল করলে তা বিজি পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews