1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নির্মাণাধীন স্কুল ভবনের সেই ড্রপ ওয়াল ভেঙে দেওয়া হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩০১ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিম্নমানের কাজ হওয়ায় পূর্ব কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ড্রপ ওয়াল ভেঙে দিলেন উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব। এর আগে ৬ এপ্রিল স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্কুল ভবনের ত্রুটিযুক্ত নির্মাণ কাজ লিখিত নোটিশের মাধ্যমে বন্ধ করেন তিনি।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরের ৮৭ লাখ ৭৩ হাজার ৮০৬ টাকা প্রাক্কলিত মূল্যের বিপরীতে ৭০ লাখ ৫৯ হাজার ৫৪৪ টাকা চুক্তি মূল্যে ঐ বিদ্যালয়ের ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট এক তলা ভবনটি নির্মাণের কাজ পায় ঘোষপাড়া কুড়িগ্রামের মেসার্স জহুরুল হক দুলাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
চুক্তি অনুযায়ী ২০২০ সালের ১ ডিসেম্বর নির্মাণ কাজ শুরু করে তারা। কাজের এক পর্যায়ে ৪ ইঞ্চি পুরু ও ৪৮ ইঞ্চি উচ্চতার ড্রপ ওয়াল এবং ১০ ইঞ্চি পুরু ও ২০ ইঞ্চি উচ্চতার বিম ঢালাইয়ের সময় নিম্নমানের কাজ করে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা নিম্নমানের সিমেন্ট ব্যবহারের পাশাপাশি সঠিকভাবে ভাইব্রেটর মেশিন ব্যবহার না করেই ঢালাইয়ের কাজ শেষ করেন। ফলে সাটারিং খোলার পর ঝুরঝুর করে খুলে পড়তে থাকে বিম ও ড্রপ ওয়ালের মসলা। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ঐ ড্রপ ওয়াল ও বিম ভেঙে নতুন করে তা নির্মাণের দাবি জানান। পরে গত রবিবার বিকালে নির্মাণাধীন স্কুল পরিদর্শন করে শ্রমিক দিয়ে ত্রুটিপূর্ণ ঐ ড্রপ ওয়াল ভাঙা শুরু করেন উপজেলা প্রকৌশলী। গতকাল সোমবারও এই ভাঙার কাজ চলে।
এলাকাবাসী কৃষ্ণ চন্দ্র রায় ও ছাফাদ আলীসহ অনেকেই জানান, স্কুল ভবনের কাজ নিম্নমানের হওয়ায় আমরা কাজ বন্ধ করে দিয়ে উপজেলা প্রকৌশলীকে জানাই। তিনি এসে ত্রুটিপূর্ণ ড্রপ ওয়াল ভাঙার নির্দেশ দিলে মিস্ত্রিরা নির্মাণাধীন ভবন ভাঙতে শুরু করে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আসিফ ইকবাল রাজীব জানান, নিম্নমান ও ত্রুটিপূর্ণ কাজের জন্য নির্মাণাধীন স্কুল ভবনের ড্রপ ওয়াল ভাঙা হচ্ছে। এরপর যদি বিম ভাঙার প্রয়োজন হয় তাও করা হবে। তিনি আরো জানান, এই ঠিকাদারী প্রতিষ্ঠান এ উপজেলায় মোট পাঁচটি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ করছে। পূর্ব কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে ত্রুটি করায় বাকি কাজগুলোও বন্ধ করা হয়েছে। এটা ঠিক হবে তারপর বাকিগুলোর কাজ করতে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews