1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা
শিরোনাম
নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩

বিশ্বনাথে চাউলধনীসহ তিন বিলের পুনঃখনন কাজের উদ্বোধন

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩২৩ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ মৎস্য অধিদপ্তরের ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র আওতায় প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা সবচেয়ে বৃহৎ জলমহাল চাউলধনী হাওরের চাউলধনী বিল, সোনাপতি বিল ও পার্শ্ববর্তি দুবাগ বিল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১০ মার্চ সকালে সীমানা নির্ধারণ করেন পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় এলাকার কৃষকদের আপত্তি ও ভূমির শ্রেণী সমস্যা থাকায় একই প্রকল্পের আওতায় থাকা চাউলধনী হাওরের কান্দি বিলের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়নি।
প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের জানান, চাউলধনী হাওরের চাউলধনী বিল, সোনাপতি বিল ও পার্শ্ববর্তী দুবাগ বিল খননেন জন্য বিলগুলোর সীমানা নির্ধারণ করে পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। এই বিলগুলো হাওরের ইজারাদার সংগঠন দশঘর মৎস্যজীবি সমবায় সমিতি আগামী ৩১ মার্চের ভিতরে খনন কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা রয়েছে। আর একই প্রকল্পের আওতায় থাকা চাউলধনী হাওরের ‘কান্দি বিল’ পুনঃখননে এলাকার কৃষকদের আপত্তি ও ভূমির শ্রেণী সমস্যা থাকায় উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিকল্প বিলে এ খনন কাজ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, সরকার কৃষি, কৃষক ও মৎস্যজীবিদের উন্নয়নের কাজ করার জন্য পুনঃখননের প্রকল্প গ্রহন করেছেন। কারও ক্ষতি করে যেমন উন্নয়ন কাজ করা হবে না, তেমনি অহেতুক উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ করা যাবে না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালী পাল বলেন, কৃষি জমির ক্ষতি করে নয়, পুনঃখনন কাজ করা হবে সকলের মতামতের ভিত্তিতে কৃষি, কৃষক ও মৎস্যজীবিদেরর কল্যাণের জন্য বিলে থাকা সরকারি ভূমিতে। ব্যক্তি মালিকানাধীন কোন ভূমিতে কোন প্রকার খনন বা পুনঃখনন করা হবে না।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বলেন, বিলগুলোতে পুনঃখনন কাজ করার জন্য সরকারি জমিতেই সকলের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। নির্ধারণ করা এরিয়াতে ব্যক্তি মালিকানাধীন কোন জমি পরেনি। আর পর্যায়ক্রমে চাউলধনী হাওরের সীমানা করা হবে।
বিল পুনঃখনন কাজের উদ্বোধনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নিপেন্দ্র চন্দ্র সরকার, বিশ্বনাথ থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ: দা:) সফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, নবীন সোহেল, আবদুস ছালাম, বদরুল ইসলাম মহসিন, আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, পুনঃখনন কাজের ঠিকাদার সাইফুল আলম।
এসময় উপজেলার তিন তহসীল অফিসের তহসীলদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews