1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শিরোনাম
খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন

খুলনায় মহাসমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র চলছে দাবি মঞ্জুর

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার মহাসমাবেশ ব্যার্থ করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি দাবি করেন গত ২৪ ফেব্রুয়ারি দুপুর থেকে এ পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৪ জন নেতাকর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে ।
গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, সংখ্যা আরও বাড়বে। দলের সকল নেতাকর্মীদের সতর্ক থেকে যেকোনো মূল্যে মহাসমাবেশ সফলের আহবান ও জানান তিনি।
আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন।
মহানগর বিএনপির সভাপতি মঞ্জু বলেন, সমাবেশের অনুমতি চেয়ে গত ১৭ ও ২৩ ফেব্রুয়ারি দু’দফায় আবেদন করা হয়েছে। চারটি স্থানের মধ্যে রয়েছে শহিদ হাদিস পার্ক, মহারাজ চত্ত্বর, শিববাড়ি মোড় বাবরী চত্ত্বর ও সোনালী ব্যাংকের সামনে। যেসব স্থানে সমাবেশ আগে হয়েছে সেখানেই অনুমতি চাওয়া হয়েছে। সিটি মেয়র আশ্বস্ত করেছিলেন অনুমতি দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সমাবেশের অনুমতি । তবে আমরা আশাবাদি অনুমতি দেওয়া হবে।

নেতাকর্মীদের উপর পুলিশের ধরপাকড়ের বিরোধিতা করে তিনি বলেন আমি অনুরোধ করে এসেছি তাদের ছেড়ে দেওয়ার জন্য।

তিনি অভিযোগ করে বলেন, পরিবহণ শ্রমিকদের সাথে বৈঠক করে সমাবেশের আগে খুলনা বিভাগে পরিবহন চলাচলে নিষেধ করা হচ্ছে। এই নীতি পরিহার করে নেতাকর্মীদের নির্বিঘ্নে সমাবেশে আসতে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে আটক নেতাকর্মীদের মুক্তি, পুলিশের আচরণ পরিহারের দাবি জানান তিনি। প্রেস ব্রিফিং শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশের প্রচারপত্র বিলি করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, মীর কায়সেদ আলী, স ম আব্দুর রহমান, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ ও শেখ সাদী প্রমুখ।

আগামী ২৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া ছয় সিটির মেয়র প্রার্থীরা ও বক্তব্য রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews