1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে অসহায় শিশুকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠালেন জেলা প্রশাসক সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নি*ষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রে*ফতার, আদা+লতে প্রেরণ লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পটুয়াখালিতে হত্যা মামলায় পলাতক আ*সামি বাদশা গ্রে*প্তার সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ
শিরোনাম
নরসিংদীতে অসহায় শিশুকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠালেন জেলা প্রশাসক সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নি*ষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রে*ফতার, আদা+লতে প্রেরণ লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পটুয়াখালিতে হত্যা মামলায় পলাতক আ*সামি বাদশা গ্রে*প্তার সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

নরসিংদী প্রতিনিধি:

চাকরির ইন্টারভিউ শেষে রাতের ট্রেনে বাড়ি ফিরছিলেন তাসলিমা খান ফারজানা (২৯)। পথে নরসিংদী রেলস্টেশনে ট্রেন যাত্রাবিরতি করলে তিনি ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। কিন্তু গভীর রাতে হঠাৎ ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত পেয়ে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত তাঁর গুরুত্বপূর্ণ ব্যাগটি স্টেশনে পড়ে যায়। ট্রেন ছেড়ে দেওয়ার পর বিষয়টি বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়েন তিনি। ব্যাগে ছিল জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগত সনদ, চাকরিসংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় নথিপত্র। রাত প্রায় ২টার দিকে কান্নাজড়িত কণ্ঠে রেলওয়ে পুলিশের কাছে সহযোগিতা চান তিনি। তাঁর ফোন পেয়ে গভীর রাতে ঘুম থেকে উঠে ব্যাগ উদ্ধারে নেমে পড়েন নরসিংদী স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজীম উদ্দিন। কয়েক ঘণ্টার নিরলস খোঁজাখুঁজির পর ভোররাতে উদ্ধার হয় ব্যাগটি। পরদিন সকালে ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী।

ভুক্তভোগী তাসলিমা খান ফারজানা চট্টগ্রামের আনোয়ারা থানার মহালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি দেলোয়ার হোসেন ও মিনারা বেগমের মেয়ে।

জানা যায়, চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিলেন তাসলিমা খান ফারজানা। ইন্টারভিউ শেষে রাতের ট্রেনে করে বাড়ি ফেরার পথে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি করে। দীর্ঘক্ষণ ট্রেনে বসে থাকার পর তিনি প্ল্যাটফর্মে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত দেওয়া হলে গভীর রাতে তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ ব্যাগটি স্টেশন এলাকায় পড়ে যায়। ট্রেন ছেড়ে যাওয়ার পর ব্যাগটি হারানোর বিষয়টি বুঝতে পারেন তিনি।

ব্যাগে নিজের শিক্ষাজীবনের অর্জিত সনদ, বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, চাকরিসংক্রান্ত নথি, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন তাসলিমা। পরে কোনোভাবে নরসিংদী স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজীম উদ্দিনের মোবাইল নম্বর সংগ্রহ করে রাত আনুমানিক ২টার দিকে ফোন দেন। নিজের অসহায়ত্বের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তাঁর ফোন পাওয়ার পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাতেই দ্রুত পদক্ষেপ নেন ইনচার্জ নাজীম উদ্দিন। গভীর রাতে বিশ্রাম ছেড়ে পুলিশ সদস্যদের নিয়ে স্টেশন ও আশপাশের বিভিন্ন স্থানে শুরু করেন খোঁজাখুঁজি। রাত পেরিয়ে ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে তাঁদের তৎপরতা। অবশেষে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ব্যাগটির সন্ধান মেলে। পরে সেটি নিরাপদে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

তাসলিমা খান ফারজানা বলেন, “আমার ব্যাগের মধ্যে সারা জীবনের অর্জিত সার্টিফিকেট, স্কুলের কাগজপত্র, টাকা এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ব্যাগ হারিয়ে যাওয়ার পর আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। রাত প্রায় দুইটার দিকে কান্না করতে করতে পুলিশকে ফোন দিই। স্যার গভীর রাতে ঘুম থেকে উঠে যেভাবে আমার ব্যাগটি খুঁজে বের করেছেন, তা কোনোদিন ভুলতে পারব না। ব্যাগটি হাতে পাওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারিনি। আমি সত্যিই তাঁদের প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে নরসিংদী স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজীম উদ্দিন বলেন, “রাত আনুমানিক দুইটার দিকে ওই নারী ফোন করে তাঁর ব্যাগ হারানোর কথা জানান। ব্যাগে শিক্ষাগত সনদসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও টাকা ছিল। বিষয়টি জানার পর আমরা রাতেই খোঁজাখুঁজি শুরু করি। পুলিশ সদস্যদের নিয়ে স্টেশন ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ভোররাতের দিকে ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হই। পরদিন সকালে তিনি এসে ব্যাগটি বুঝে নেন। একজন মানুষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

পরদিন সকালে নরসিংদী স্টেশন পুলিশ ফাঁড়িতে গিয়ে নিজের হারানো ব্যাগটি বুঝে পান তাসলিমা খান ফারজানা। ব্যাগের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে স্বস্তির পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় গভীর রাতে তাঁর ফোনে সাড়া দেওয়া এবং কয়েক ঘণ্টা ধরে ব্যাগ উদ্ধারে তৎপরতা চালানোর জন্য ইনচার্জ নাজীম উদ্দিন ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গভীর রাতে একজন বিপদগ্রস্ত মানুষের ফোনে সাড়া দিয়ে মানবিক উদ্যোগে পাশে দাঁড়ানোর এ ঘটনা দায়িত্বশীল পুলিশি সেবার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews