জহুরুল হক মিলু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (সি এ) মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরিফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্লা নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. শামসুল হক আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লক্ষী পাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) আলি আকবর, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এবং উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে লোহাগড়া লক্ষীপাশা মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।