1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা

এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

২০২৬ সালের এস এসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নড়াইল জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ২১ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

সার্বিক ফলাফলে নড়াইল জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে।

নড়াইল জেলার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ জন ট্যালেন্টপুলে এবং ২০:জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি
পেয়েছে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে নড়াইল জেলায় প্রথম স্থানে রয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়াও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় থেকে ৫ জন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি থেকে ১ জন, লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, ইতনা স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, চাচই মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, শতদল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ও বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলে নড়াইল জেলা অষ্টম স্থানে থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বোর্ডের মেধাতালিকায় জেলার অবস্থান উন্নত হবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews