1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ
শিরোনাম
লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View


কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান।
বুধবার (৮ অক্টোবর) কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে উপজেলার ২৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। পূজামণ্ডপ, মেলা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মাঠে থাকবে।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতা কিংবা সমস্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উছমান গনীর সভাপতিত্বে সভায় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এসআই সমীরণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি খোকন রঞ্জন দে।

এসময় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন কর্মকার।

এ ছাড়া বক্তব্য দেন কোম্পানীগঞ্জ পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারদ বিশ্বাস, কোম্পানীগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শৈলেন চন্দ্রনাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জিতেন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন, সাংবাদিক লিটন আহমদ, মাস্টার কৃষ্ণ ধন, মুধন বিশ্বাস, শংকর মণ্ডল, বিষ্ণু বিশ্বাস (প্রকাশ সরকার), হারান বাবুসহ অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, যানবাহন নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের শৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরেন।
পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সার্বক্ষণিক নজরদারি এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।


সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে কোম্পানীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews