1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে কৃষক মো: পলাশ মোল্যার (৪৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গার দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে মো: বাপ্পি শেখ জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে বিলের মধ্যে নিহত পলাশ শেখ শুকনো পাটখড়ি আনতে যায়। এ সময় পাটখড়ির ওপরে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপে কামড়ানোর পর লোকজনকে জানান। জানানোর পর স্থানীয়রা পাশ্ববর্তী ভাটিয়াপাড়ার কৃষ্ণপুর এলাকায় একজন ওঝার বাড়িতে নিয়ে যায়। ওঝা চিকিৎসা দেওয়ার পর শরীর থেকে বিষ নেমে গেছে মর্মে আশ্বস্ত করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে ফেরার পথে সাথে থাকা স্বজনরা আক্রান্ত পলাশকে ভাটিয়াপাড়া বাজারের একটি দোকান থেকে গরম দুধ পান করান। দুধ পান করানোর পরে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটনা ঘটলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

এরপর স্বজনরা হাসপাতাল থেকে পলাশের মরদেহ লোহাগড়ার আমডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। এবং বাদ এশা মরহুমের জানাজার নামাজ স্থানীয় আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

এ ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews