1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান ১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান
শিরোনাম
বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান ১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র

ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও স্থানীয় জনগণের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা দিনার মিনহাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা অংশ নেন।

সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন অ্যাক্টিভিস্টা প্রতিনিধি মারুফ শেখ, সীমা খাতুন ও শিমু শেখ। কৃষক কার্ডসহ কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন নারী সংগঠনের প্রতিনিধি হালালী খাতুন, কল্যাণী রানী ও কামরুন্নাহার।

‘তারুণ্যের স্বপ্ন ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ইউএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।

জরিপের তথ্যের ভিত্তিতে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও ধরলা নদী ড্রেজিং, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন, নারীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ, যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্তকরণ, রাস্তাঘাট উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণের দাবি জানানো হয়।
এ ছাড়া যুবকদের সবুজ কর্মসংস্থানে প্রশিক্ষণ, শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিতকরণ, বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনে প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সভাটি সঞ্চালনা করেন ইউএসএসের প্রকল্প কর্মকর্তা ঝরনা খাতুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews