1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পূর্ব শাখার ২০২৬-২৭ ইং সেশনের কমিটিতে এসিস্টেন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলাম। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসা মুফতি আশরাফুল ইসলাম খুলনার ইসলামী অঙ্গনে পরিচিত একটি মুখ।

এর আগে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে জেলার সহকারী সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি।

সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনটির খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ খুলনা জেলা ও মহানগরের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি হসফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলাম একজন ইসলামী বক্তা হিসেবেও পরিচিত। তিনি নিয়মিত দ্বীনি আলোচনা ও দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেন। একই সঙ্গে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত এবং একটি মসজিদের খতিবের দায়িত্বও পালন করছেন।

নতুন দায়িত্বের মাধ্যমে মুফতি আশরাফুল ইসলাম সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews