1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩০৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯০ শতাংশ। এর মধ্যে ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল প্রকাশের পর লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানায়।শিক্ষক ও অভিভাবকরাও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রসংসা করেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাখি বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের এই ফলাফল তাদের দীর্ঘদিনের পরিশ্রমের প্রতিফলন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষকরা তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরেক সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় যোগাযোগ এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রোকাইয়া জামান বলেন, ভালো ফলাফল অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় নয়,পরীক্ষার প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনা নিয়েও পরামর্শ দিয়েছেন।

সে জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নির্দেশনা এবং পরিবারের সহযোগিতার কারণে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হয়েছে। ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রেখে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩০৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯০ শতাংশ। এর মধ্যে ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষার্থীদের এই অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তিনি বলেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের সুশৃঙ্খল শিক্ষা পরিবেশের সম্মিলিত ফল এই সাফল্য। দীর্ঘদিন ধরে এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে লোহাগড়া শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষায়ও সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। ২০২৬ সালের এস এস সি পরীক্ষার ফলাফল সেই ধারাবাহিকতার আরেকটি উদাহরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews