1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
শিরোনাম
ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া

প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পী এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা, শিশুস্বর্গ ও জেলা শিল্পকলা একাডেমিতে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় ২০ জন শিল্পীর অংশগ্রহণে আর্টক্যাম্প, শিশুস্বর্গের তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন উৎসব ও প্রদর্শনী, ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান, এস এম সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

নড়াইল জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

বিশেষ অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান এমপি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিন এবং নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

‘এস এম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এস এম সুলতান শুধু নড়াইল বা পদ্মাপারের মানুষের শিল্পী নন, তিনি সারা বাংলাদেশ ও বিশ্বের একজন অনন্য চিত্রশিল্পী।

তিনি বলেন, এ বছর থেকে ‘সুলতান সম্মাননা পদক’ চালু করা হয়েছে। পাশাপাশি স্কুলভিত্তিক আয়োজনের দিকেও গুরুত্ব দেওয়া হবে। এস এম সুলতানের ভাবনা অনুযায়ী, ছোট ছোট স্কুলের শিশু এবং গ্রামের ছেলে-মেয়েদের চিত্রকর্মে উৎসাহিত করতে তাদের জন্য সুযোগ তৈরি করা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোররা শিল্পচর্চা করলে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে এবং তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, এস এম সুলতান বাংলাদেশের সবচেয়ে মানবঘনিষ্ঠ ও জীবনঘনিষ্ঠ শিল্পীদের একজন। কৃষি সভ্যতাকে তুলে ধরার ক্ষেত্রে তিনি অনন্য। তিনি আরও বলেন, এস এম সুলতান নড়াইলের যেমন গৌরব, তেমনি বৃহত্তর যশোর, বাংলাদেশ এবং সমগ্র বিশ্বের গৌরব। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশু স্বর্গে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মধ্য থেকে ভবিষ্যতে বড় শিল্পী উঠে আসবে- এটাই প্রত্যাশা।

এ বছর বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী, গবেষক, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ দেওয়া হয়। দীর্ঘ ও বর্ণাঢ্য শিল্পসাধনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। আব্দুস সাত্তার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী হিসেবেও পরিচিত।

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews