নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যের ইউনির্ভারসিটি অব লিডস থেকে ‘পলিটিক্স’ বিষয়ে প্রথম শ্রেণীতে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেছেন ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন। ছোট বেলা থেকেই প্রখর মেধাবী ও নেতৃত্বের মহান নির্দশন তার চরিত্রে এবং সেটি বাস্তব প্রতিফলন করেছেন।
বাংলাদেশী বংশদ্ভূোত বিশ্বনাথী বাবা- মায়ের সন্তান ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের এ সাফল্যে স্বদেশে আত্মীয় স্বজন ও ব্রার্ডফোড বাংলা কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন ব্রার্ডফোড শহরে পিতা – মাতার সাথে বসবাস করে আসছেন।
তিনি ছাত্র জীবনেই নির্বাচিত হয়েছিলেন, ব্রার্ডফোড ‘ডিসট্রিক্ট’ কাউন্সিলার, তিনি সাবেক ইউনির্ভারসিটি অব লিডস -এর ছিলেন স্টুডেন্ট প্রেসিডেন্ট। সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট Dixons Sixth Form. এবং সাবেক স্টুডেন্ট লিডার Hanson Academy।
আগামী সেপ্টেম্বরে ইউ’কে গভনমেন্ট অব ডিপলোম্যাট বিভাগে চাকুরীতে যোগদান করবেন তিনি। আর এ চাকুরী তার মেধাবী হিসাবে প্রাপ্য যুক্তরাজ্য গভনমেন্ট থেকে। এমনটিই জানা গেছে।
গত ২৪ জুলাই শুক্রবার ইসমাইল হোসেন যুক্তরাজ্যের
রীতি অনুযায়ী পিতা – মাতাকে সাথে নিয়েই ইউনির্ভারসিটি
অব লিডস থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রী গ্রহণ করেন।
ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের মোঃ জমির উদ্দিন মাতা – মোছাঃ আছমা খাতুনের পুত্র।তাঁরা দুই ভাই ও চার বোন। চার বোনই যুক্তরাজ্যের বিভিন্ন ইউনির্ভারসিটি থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেছেন।
জমির উদ্দিন দীর্ঘ কয়েক যুগ থেকে যুক্তরাজ্যে স্হায়ী ভাবে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি স্বদেশে বসবাস কালে ছাত্র জীবনে সিলেট বিভাগের ছাত্র আন্দোলনের এক লড়াকু ছাত্র নেতা ছিলেন। বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন দাবী – দাওয়া আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। যেমন, পিতা তেমনই সংগ্রামী পুত্র।
ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনেট সাফল্যে পিতা মাতা, শিক্ষক ও বোনদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের উৎসাহে সহযোগিতায় এ সাফল্য তিনি অর্জন করেছেন বলে মনে করেন। ইসমাইল হোসেন আরো বলেন, সারাটি জীবন যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং সত্য ও হক পথেই জীবন ধরে রাখতে পারি, মহান আল্লাহর দরবারে তৌফিক কামনা করি।
এদিকে পিতা জমির উদ্দিন বলেন, এ সাফল্য শুধু আমার নয়, এটি যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটি তথা স্বদেশবাসীর। তিনি তার সন্তানের ভবিষ্যত জীবন যেন আরো উন্নতির শিখরে আরোহণ করে এমন প্রার্থনার পাশাপাশি প্রিয় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।