জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বিভিন্ন প্রকার গাছের চারা গ্রীষ্মকালীন সবজির বীজ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি প্রকৌশলী এ এম হেলালুর রহমান,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ প্রমুখ।
এছাড়াও লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শিকদার ইমরানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মানসুরুল হক সুমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ শিরিনা আক্তারসহ কৃষকরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৫৭০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষক প্রতি পাঁচটি চারা, গাছ প্রতি ৫ কেজি করে ২৫ কেজি জৈব সারসহ বাঁশের খুটি বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে, সেগুলো ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন এলাকা রোপণ করা হবে। একটি সুন্দর ও পরিবেশবান্ধব লোহাগড়া তথা দেশ গড়ে তুলতে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং সাধারন মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।