1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ
শিরোনাম
লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা

লোহাগড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৩ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে লোহাগড়া লক্ষীপাশা (মোল্যা মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। লোহাগড়া উপজেলা লক্ষীপাশা (মোল্যার মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া প্রেসক্লাব, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা ফায়ার সার্ভিস, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে সকল শ্রেণি-পেশার মানুষ।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগড়ায় রচনা, গান, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোকাররম হোসেন , উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মে. সামসুল হক আজাদ, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।

আলোচনা শেষে রচনা, গান, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১২ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews