1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
শিরোনাম
ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া

৪ এতিম শিশুর দায়িত্ব নিলেন সংসদ সদস্য প্রার্থী “শিহাব আহমেদ “

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

রাকিব হোসাইন , লালমনিরহাট প্রতিনিধিঃ

‎
‎লালমনিরহাটের হাতীবান্ধায় মানবিক দৃশ্যের জন্ম দিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। দীর্ঘদিন ধরে অবহেলা-অযত্নে বড় হতে থাকা চার এতিম শিশুর পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। শিশুদের চোখে-মুখে বহুদিন পর ভরসার আলো দেখা যায়, আর তাদের জীবনের বাস্তবতা দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন শিহাব।
‎
‎বৃহস্পতিবার উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় চার শিশুর বাড়িতে যান তিনি। তাদের খোঁজখবর নেন, পাশে বসেন, কথা শুনেন। এরপর শিশুদের হাতে ৫ হাজার টাকা তুলে দিয়ে জানান এটি কেবল শুরু, তিনি সমস্ত মাসিক ব্যয় বহন করবেন।
‎
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিপাড়ার সাফিউল ইসলামের স্ত্রী শাপলা বেগম প্রথমে এক কন্যা সন্তানের মা হন। পরে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেন-দুটি ছেলে ও একটি মেয়ে। সন্তান জন্মের মাত্র দুই মাস পর শাপলা বেগম মারা যান। এরপর সাফিউল ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং চার সন্তানের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান।
‎
‎বর্তমানে চার শিশুকে দেখাশোনা করেন তাদের দাদা-দাদি বৃদ্ধ আবেদ আলী ও সাহিদা বেগম। অভাব-অনটনে জীবন কাটালেও তাদের হাত ছাড়েননি তারা।
‎
‎
‎আবেদ আলী বলেন, ‘ছেলের কোনো খোঁজ নেই। বাচ্চাগুলারে লইয়া কষ্ট করে দিন পার করি। কেউ সাহায্য করে না। আজ শিহাব সব দায়িত্ব নিয়েছে আল্লাহ তার মঙ্গল করুক।’
‎
‎সাহিদা বেগম বলেন, মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে চলি। শিহাব আজ না এলে হয়তো না খেয়েই থাকতে হতো। শিশুদের এই কষ্টের কথা শুনে নিজেকে সামলাতে পারেননি শিহাব আহমেদ। আবেগে ভেঙে পড়েন তিনি। চোখের পানি মুছতে মুছতে বলেন,আমি ছোট থাকতে মাকে হারিয়েছি এতিমের কষ্ট কী আমি খুব ভালো জানি।
‎
‎স্থানীয় একজন বলেন,মানবিক এই ঘটনার পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বছরের পর বছর অবহেলিত থাকা এই চার শিশুর জীবনে শিহাব আহমেদ নতুন আশার আলো নিয়ে এসেছেন।
‎
‎লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদ বক্তব্যে বলেন, আজ থেকে তাদের সব দায়িত্ব আমি নিলাম। প্রতি মাসে তাদের সব খরচ আমি দেব। সবাই আমার জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews