মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ
আগামী জাতীয় নির্বাচনে খুলনা ৪ আসনে হাতপাখা নির্বাচিত হলে (রুপসা তোরখাদা দিঘলিয়া) এর জনগণের সেবা ও সর্বাত্মক উন্নয়নে কাজ করার ঘোষনা দিয়েছন খুলনা ৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, রূপসার কৃতি সন্তান হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ।
মাওঃ ইউনুছ আহমাদ আরো বলেন এই এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে,বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, দুস্ত ও অসহায়দের সকল প্রকার সেবা তাদের দরজায় পৌঁছে দেওয়া হবে। সরকারের বরাদ্দকৃত সকল অর্থই জনগণের কল্যাণে ব্যয় করা হবে জনগণের কোন হক তছরুপ করা হবে না ।
তা ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জেলা আহ্বায়ক, রুবায়েদের পীর সাহেব চরমোনার হুজুর কে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ ও হুমকি মূলক বক্তব্যের,সমালোচনা করে মহাসচিব তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর,পীর সাহেব চরমোনাই এদেশে ভেসে আসে নাই, তিনি অতীতেও খুলনায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, জাতির যে কোন প্রয়োজনে ভবিষ্যতে ও তিনি খুলনায় দাঁড়িয়ে বক্তব্য দিবেন। ইনশাআল্লাহ চরমোনার পীর সাহেবের খুলনায় শুভ আগমন অতীতে ও কোন জালিম ঠেকাতে পারে নাই, ভবিষ্যতে ও কোন জালিম ঠেকাতে পারবেনা,ইনশাআল্লাহ।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩:টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ইকরামুল হকের সভাপতিিত্বে ও সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান রউফির পরিচালনায়, রুপসা রেলস্টেশন বালির মাঠে অনুষ্ঠিত হাত পাখার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা ৪ আসনের হাতপাখা পথিকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।
ইউনুছ আহমাদ তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হতে পারলে খুলনা ৪ আসনের জনগণের সর্বাত্মক উন্নয়নে কাজ করব, এলাকা মাদক সন্ত্রাস মুক্ত করা হবে, দুস্ত অসহায়দের সকল সেবা তাদের দোড় গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
তা ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জেলা আহ্বায়ক, রুবায়েদের পীর সাহেব চরমোনার হুজুর কে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ ও হুমকি মূলক বক্তব্যের,সমালোচনা করে মহাসচিব তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর,পীরসাহেব চরমোনাই এদেশে ভেসে আসে নাই, তিনি অতীতেও খুলনায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, জাতির যে কোন প্রয়োজনে ভবিষ্যতে ও তিনি খুলনায় দাঁড়িয়ে বক্তব্য দিবেন। ইনশাআল্লাহ চরমোনার পীর সাহেবের খুলনায় শুভ আগমন অতীতে ও কোন জালিম ঠেকাতে পারে নাই, ভবিষ্যতে ও কোন জালিম ঠেকাতে পারবে না,ইনশাআল্লাহ।
সমাবেশে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাও আব্দুল্লাহ ইমরান, উপজেলা সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী,উপজেলা সেক্রেটারি মাওঃ হারুন অর রশিদ,আঃ হাফিজ শেখ, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, আরজান আলী মেম্বার, মাও জাহিদুর রহমান, মাও ইউছুফ আলী, আলহাজ্ব গোলাম কিবরিয়া, মোঃআলআমিন,আলহাজ্ব আনিসুর রহমান, মোঃসিরাজুল ইসলাম, মাও তাওহিদুল ইসলাম মামুন, হাঃ আঃ হালিম, ছাত্রনেতা মোঃফরহাদ মোল্লা, মাও আনিসুর রহমান মুফতী হেলাল উদ্দিন শিকারী,মোঃ শরিফুল ইসলাম, হাবিবুল্লাহ ইমন, মুফতী মিজানুর রহমান, মুফতী নাজমুস সাকিব, নাসরুল্লাহ হুসাইন, রাতুল ইসলাম, মুফতী মহিউদ্দিন, হাঃ মা-ও আরাফাত, মুফতী আনিসুল হক,ক্বারী মামুনুর রশীদ, হাঃআঃশাকুর,শাহ মোয়াজ্জেম, মোঃ সেলিম সরদার, প্রমুখ।
বাদ মাগরীব উক্ত স্থানেই তাক্বওয়া শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।