জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল জেলায় কর্মরত সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাভলু, সহসভাপতি অ্যাড. মোঃ আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, দফতর সম্পাদক নুর নবী সামদানী, সাংবাদিক এম মুনির চৌধুরীসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধীক সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠানটি সৌন্দর্যবর্ধন করতে পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। মিলনমেলায় সাংবাদিকেরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহবান জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।