মুহাঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪:টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, রুপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে পি আর সহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীফলতলা ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে,ও সেক্রেটারি মাওলানা মোঃ শফিকুল ইসলাম এর পরিচালনায় শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম বাজারে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এর এসিস্টান্ট সেক্রেটারি এবং রুপসা উপজেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এছাড়াও বক্তব্য রাখেন আলঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা মোহাঃ আব্দুস সালাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ ইয়ামিন হোসাইন, মোঃ সিফাত উল্লাহ, মোহাঃ মাসুম বিল্লাহ, হাফেজ নাসরুল্লাহ হুসাইন, মোহাঃ রাতুল ইসলাম, প্রমুখ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শ্রমীক আনৃদোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেবিএম গোলপার্কে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।