1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত
শিরোনাম
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে সার্ভার জটিলতায় সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৯ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিন ধরে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে পাসপোর্ট করতে আসা জেলার বিভিন্ন প্রান্তের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, অফিসের গেটের সামনে ও আশেপাশে সেবাগ্রহীতাদের দীর্ঘ ভিড়। তাদের মধ্যে অনেকেই আগের দিন এসেও কাজ না হওয়ায় ফিরে গেছেন এবং আজ আবার এসেছেন। কিন্তু আজও সার্ভারের সমস্যার কারণে কোনো কাজ হচ্ছে না জেনে তারা হতাশ হয়ে পড়েন।
দামুড়হুদা থেকে পাসপোর্টের আবেদন জমা দিতে আসা স্বাধীন নামের একজন বলেন, “এখানে আবেদন জমা দিতে এলে পুরো দিন লাইনে দাঁড়িয়ে কেটে যায়। আজকেও এসেছি, কিন্তু কাজ হবে কি না জানি না।” জীবননগর থেকে আসা আরেক আবেদনকারী শাকিল জানান, “সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে দেখি আগেই অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু পরে জানতে পারলাম সার্ভারের সমস্যা, আজ কাজ হবে না। এখন আবার কাল আসতে হবে।”
পাসপোর্ট অফিসের দায়িত্বরত আনসার সদস্যরা জানান, অফিসের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ায় সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হয়েছে। এর ফলে সকাল থেকেই পাসপোর্ট সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ- সহকারী পরিচালক জাকির হোসেন জানান, সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় আবেদন গ্রহণ বা অন্য কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “ঢাকা থেকে টেকনিশিয়ানরা আসছেন। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে এবং সেবা প্রদান পুনরায় চালু করা সম্ভব হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews