জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আকিবুল আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ খবির হোসেন,
জেলা জামায়াতের সদস্য মোঃ আলমগীর হোসাইন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেরার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।