1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনাথের সবজি বাজার অশান্ত 

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

চলমান পরিস্থিতিতে বিশ্বনাথের সবজি বাজারগুলো অশান্ত।  তদারকি বা দেখভালের কেউ না থাকায় যে যার মত দাম নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। বিশ্বনাথ পৌরসভার বাজার ছাড়া ও গ্রামগঞ্জের অন্যান্য বাজারগুলোতে একি চিত্র দেখা গেছে সরজমিনে। গ্রামের বাজারগুলোতে প্রতি কেজি সবজিতে ১০ টাকা থেকে ১৫ টাজা পর্যন্ত বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। অস্থির সবজি বাজার নিয়ে অসহায়ত্বের ছাপ ক্রেতাদের চোখে মুখে। ক্রেতাদের অভিযোগ কেউ দেখভাল ও বাজার তদারকিতে না থাকার ফলে এমন অরাজকতা বিরাজ করছে। 

তবে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে অন্য কথা, তারা বলছেন সবজির সরবরাহ কম ও দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় আড়ৎ থেকে তরিতরকারি গুলো বেশি দামে কিনে আনতে হচ্ছে। বিশ্বনাথ পৌর শহরের কাচামাল ব্যবসায়ী জসিম ও আলাউদ্দিন এর সাথে কথা হলে তারা একধরনের অভিযোগ করে বলেন সবজির দাম না কমার কারণই হচ্ছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি। তবে দাম শীঘ্রই কমে যাবে এমনটি তাদের আশা।

বুধবার ১৪ আগস্ট উপজেলার প্রধান প্রধান ১৫ টি বাজার ঘুরে তরিতরকারি প্রতি কেজি বিক্রয় মূল্যে দেখে হিসেব মেলানো যায়নি। একেক বাজারে একেকটি সবজি দাম একেক রকম। বিশ্বনাথ পৌর শহরে যে সবজির দাম ৭০ টাকা কেজি সেটি মফস্বল এলাকায় ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। একমাত্র পেঁপের কেজি ছাড়া ৫০ টাকার নিচে কোন সবজি নেই। 

কাঁচা মরিচ ৩০০ শত টাকা থেকে ৪০০ শত টাকা ধরে বিক্রি হচ্ছে। 

বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার ও পুরান বাজারে আজ প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৯০ টাকায়। চিচিংগা ৬০ থেকে ৭০, টমেটো ১২০ থেকে ১৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৬০, বেন্ডি ৫০, মূলা ৭০, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১৬০, কচুরমুকি ৭০ টাকা, ফুলকপি ১০০, বাঁধা কপি ৭০ থেকে ৮০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। 

এদিকে চিনি ১৩৫,  সয়াবিন ১৭০, পেঁয়াজ ১০০ টাকা, ডিম প্রতি হালি মুরগ ৫০ হাঁস ৭০ টাকা, ও বয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৯০ টাকায় এছাড়া লেয়ার মুরগ প্রতি পিস ৬৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

প্রতিদিনই উঠানামা করছে প্রতিটি সবজির দাম। এ থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে বাজার মনিটরিং করা এমনটি দাবী করেন একাধিক ক্রেতা। বৈরাগী বাজারের সবজি ক্রেতা সানুর আলী, হেলাল আহমদ ও লামাকাজি বাজারে ব্যবসায়ী আব্দুল হক, পীর বাজারের আলকাছ আলী ও সিংগেরকাছ বাজারে আবু তৈয়ব, লোকমান আহমদ এমন দাবী করে বলেন দ্রুত প্রশাসনের নজরদারি করা উচিত না হলে নিম্ন আয়ের মানুষ না খেয়ে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews