জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় কবি আতিয়ার রহমান ও কবি রুদ্ধ পথিক এই দুই কবির জন্মদিন পালন উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। শনিবার (১ জুন) বিকেলে লোহাগড়া লেখক পরিষদ ও কবি আতিয়ার রহমান পরিষদের আয়োজনে উপজেলার লোহাগড়া কলেজপাড়া ডক্টর ওয়াহিদ পাঠাগার কাযার্লয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডক্টর ওয়াহিদুর রহমান । এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শেখ আব্দুর রাজ্জাক, বেলাল সানি, আনিসুর রহমান কামাল, কবি হেনা পারভীন, মুসাঃ কল্পনা খাতুন, ননীগোপাল চক্রবর্তী, মোঃ হান্নান বিশ্বাস, আবু মান্নান, মুহিব্বুল মুত্তাকিন, সৈয়দ শাহজাদা আলমগীর প্রমুখ।আলোচনা শেষে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।