বিশ্বনাথ থেকে বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ধর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খাজাঞ্চী ইউনিয়নসহ বিশ্বনাথ উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে থাকে। পূজার প্রতিটি উৎসবে ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে উৎসব উদযাপনে অংশ নেয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতিতে বিশ্বাসী।
সবাই স্বাস্হ্যবিধি মেনে পূজা উদযাপন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। এ নির্দেশ মেনে সবাই সুন্দর ও শৃঙ্খলতা বজায় রেখে উৎসব পালন করার আশাবাদ ব্যক্ত করে সবার দীর্ঘায়ু কামনা করেন।