1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শিরোনাম
বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা

বিশ্বনাথে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩১৬ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ইদুল আযহাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে জমে উঠেছে প্রশাসনের অনুমোদিত ও অনুমোদনহীন হাট বাজার গুলো। অনুমোদিত হাটের পাশাপাশি উপজেলা জুড়ে একাধিক অনুমোদনহীন পশুর হাট ও রয়েছে। উপজেলা ও পৌর শহর মিলিয়ে মোট ৩৬ টি বাজার রয়েছে বিশ্বনাথে।

প্রশাসনের অনুমোদনের তালিকায় রয়েছে উপজেলা ও পৌর শহর মিলিয়ে মোট ৪ টি পশুর বাজার। এগুলোর মধ্যে হল- বিশ্বনাথের পৌর শহরে বিশ্বনাথ পুরান বাজার, হাবড়া বাজার ও উপজেলার লামাকাজী বাজার এবং বৈরাগী বাজার। উপজেলা প্রশাসনের তালিকায় আরো ৫টি অস্থায়ী পশুর হাট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাজার গুলো হচ্ছে রামপাশা বাজার, পনাউল্লাহ বাজার, প্রীতিগঞ্জ বাজার, সিংগের কাছ বাজার ও খাজাঞ্চী রেল ষ্টেশন বাজার। এই বাজারগুলো ইজারা দেওয়ার আবেদনের প্রেক্ষিতে আগামী কাল ২৫শে জুন বিকেলে নিলাম ডেকে ইজারাদারদের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। পৌর শহরে অস্থায়ী কোন পশুর হাট নিলাম দেওয়া হবেনা এমনটি জানিয়েছেন পৌরসভার (প্যানেল ১) ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান।

সরকারী ইজারা প্রাপ্ত হাটবাজারের ইজারাদাররা অনমোদনহীন বাজারগুলোতে পশুর হাট বসানো ও বেচা কেনা  নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তারা বলেন এভাবে প্রশাসনের অনুমতি ছাড়া হাটবাজার চলতে থাকলে সরকার রাজস্ব থেকে বঞ্চিতের পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন। তাই এসব বাজারের দিকে প্রশাসনের নজর দেওয়া উচিৎ।

পবিত্র ঈদুল আযহা যত সন্নিকটে আসছে ততই উপজেলার সবকটি পশুর হাটে বেঁচা কেনা বেড়েছে বলে জানা গেছে।

প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার পশুর হাট বাজার গুলো ঘুরে দেখা গেছে প্রতিটি বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় বাড়ছে। দেশি বিদেশি গরু, ছাগল, ভেড়ার উপস্থিতি সংখ্যা চোখে পড়ার মত। প্রান্তিক খামারী, গরু ব্যবসায়ীরা সহ এক-দু’টি গরু ছাগল নিয়ে গেরচত-রা ও ভিড় করছেন স্থানীয় হাটগুলোতে। তবে ক্রেতাদের অভিযোগ বিদেশী গরু দেশে না আসায় ব্যবসায়ীরা দাম বেশি চাচ্ছেন। দাম কষাকষির পাশাপাশি ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। গরু ব্যবসায়ীদের ভাষ্যমতে গো খাদ্যের সংকট সহ নানাবিধ কারণে ক্রেতার পছন্দনীয় পশুর দাম একটু বেশি নিতেই হচ্ছে।

প্রবাসী অধ্যুষিত হিসেবে বিশ্বনাথের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। এ উপজেলার বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা দেশে থাকা স্বজনদের সাথে ঈদ উদযাপন ও কুরবানী আদায় করতে ইতিমধ্যে অনেকেই দেশে ফিরেছেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পাশা-পাশি গরীব অসহায়দের মধ্যে কুরবানী মাংস বিতরনে তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। ত্যাগ আর সম্প্রীতির মেলবন্ধন যেন শিক্ষা দেয় ঈদ এমনটাই মনে করেন প্রবাস ফেরত বিশ্বনাথীরা।

কুরবানীর পশু জবাই শেষে সরকারী বিধিনিষেধ মোতাবেক পশুর বজ্য অপসারন করে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ ও সঠিক ভাবে চামড়া সংরক্ষনের পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। ইতিমধ্যে সরকারী ও পুলিশ প্রশাসনের বিধি আরোপ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews