এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১০.০৫.২০২৩ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগীতায় পক্ষে অংশ গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ৩ ছাত্রী বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের ৩ জন ছাত্র। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয় লাভ করে।
বিতর্ক প্রতিযোগিতাটি অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মোখলেসুর রহমান সঞ্চালনায়
বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেন, ইয়ুথ হাব ইউএসএস, ও সহযোগিতায় একশন এইড বাংলাদেশ ফুলবাড়ী শাখা।
বিচারকের দায়িত্বে ছিলেন,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, নজরুল ইসলাম, সাজেদুল করিম। আলোচনায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখা জরুরী। আমরা প্লাস্টিকের ব্যবহার অন্যকে কমানোর সহযোগিতা করব। যাতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা ও আমরা নিজেকে রক্ষা করবো। আমরানপ্লাস্টিকের ব্যবহারের বিকল্প মাধ্যম ব্যবহার করবো।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উভয় দলকে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান (দরদ) ও তানিয়া খাতুন পিয়ার গ্রুপ ফেলো ইয়ুথ হাব, ইউএসএস ফুলবাড়ী। ইয়ুথ হাবের সভাপতি সীমা খাতুন, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া ও ইয়ুথ হাবের সদস্যগণ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।