1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র
শিরোনাম
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন

সিলেটের বিশ্বনাথে ১৯ ভোট নিয়ে হবে উপ-নির্বাচন :

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

আব্দুল হালিম, উপজেলা প্রতিনিধি বিশ্বনাথ : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উপ-নির্বাচন ভোটার সংখ্যা মাত্র ১৯ টি । আগামী ২০ অক্টোবর উক্ত ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন অফিস। কিন্তু ওয়ার্ডের ছয়টি ভোটার এলাকার মধ্যে চারটি ভোটার এলাকা সম্প্রতি নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অর্ন্তভূক্ত হয়ে গেছে । আর বাকি দুইটি ভোটার এলাকায় ভোট রয়েছে মাত্র ১৯টি।
জানা গেছে, গত ২৭ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের ৮নং ওর্য়াডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছোরাব আলীর মৃত্যূবরণ করলে ঐ ওয়ার্ডের সদস্য পদ শুণ্য হয়। এরপর নির্বাচনের তফসিল অনুযায়ী ৫ প্রার্থীর মধ্যে প্রতীকও বরাদ্ধ দেয়া হয়। কিন্তু, ওই ওয়ার্ডে চরচন্ডি, ছত্রিশ উত্তর, মিয়াজানেরগাঁও, হাবড়া, নতুন হাবড়া বাজার, পুরান হাবড়া বাজার নামে ছয়টি ভোটার এলাকায় মোট ভোট সংখ্যা ২ হাজার ৭৫১জন। এরমধ্যে নতুন হাবড়া বাজার, পুরান হাবড়া বাজার ছাড়া বাকি ৪টি ভোটার এলাকা নবগঠিত বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডে অর্ন্তভূক্ত হয়েছে। আর ওয়ার্ডে বাকি থাকে নতুন হাবড়া বাজার, পুরান হাবড়া বাজার এলাকা। যার মধ্যে নতুন হাবড়া বাজারে ৫টি ও পুরান হাবড়া বাজারে ১৪টি নিয়ে মোট ১৯টি ভোট রয়েছে। পৌরসভার বাসিন্দারা ভোট দিতে না পারলে ওই ওয়ার্ডে মাত্র ১৯ ভোটার ভোট দিতে পারবেন। এদিকে, নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের প্রচার প্রচারণাও ব্যাপক উৎসবমূখর পরিবেশে চলছে।

কিন্তু সচেতন মহল বলছেন, ওই ওয়ার্ডের নির্বাচন হলে পরবর্তিতে অনেক নির্বাচনী জটিলতা সৃষ্টি হতে পারে আর এই জটিলতাকে পুঁজি করে সুযোগ সন্ধানী প্রতিনিধিরা নিজেদের পদে আসীণ থাকতে নানা অপচেষ্ঠা চালাতে পারেন। ফলে আটকে যেতে পারে নবগঠিত বিশ্বনাথ পৌরসভাসহ ৫টি ইউনিয়নের নির্বাচন। এসব নির্বাচনী জটিলতা দূর করতে চাইলে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা ছাড়া অন্য কোন পথ নেই বলে জানিয়েছেন তারা।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার বলেন, আমরা আগে জানতাম না যে, এই ওয়ার্ডের একটি বড় অংশ পৌরসভায় অর্ন্তভূক্ত হয়েছে । গত মঙ্গলবার পৌরসভার ওয়ার্ড বিভাজনে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বরাবরে একটি লিখিত আবেদন পাঠিয়েছি উক্ত ওয়ার্ডের নির্বাচন স্থগিত করার জন্য।

এব্যাপারে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ( উপজেলা নির্বাহী অফিসার ) বর্ণালী পাল বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বরাবরে লিখিত দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews