মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট ০২ আসনটি (ওসমানীনগর-বিশ্বনাথ) রাজনৈতিক উর্বর এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। ২ আসনটি এক কথায় বিএনপির ঘাটি বলা যায়। এ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ১৭ এপ্রিল ২০১২ সালে ঢাকার বাননী থেকে নিখোঁজ হন। বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক, এম ইলিয়াস আলীর হাতধরে এই আসনে বিএনপির উর্বর রাজনীতির মাঠ তৈরি হয় এবং দলের আদর্শে নেতাকর্মীরা অনুপ্রাণীত হয়ে উঠেন। ইলিয়াস নিখোঁজের পর বিশ্বনাথে ঘটে রাজনৈতিক নানা ঘটনা। তাঁকে ফিরে পেতে আন্দোলনরত দলের একাধিক কর্মী জীবন দান করেন। বিশ্বনাথের অসামান্য উন্নয়নে ইলিয়াস আলীর অবদানই তাকে জনপ্রিয়তা শীর্ষে তুলেছিলো। এম ইলিয়াস আলী নিখোঁজের পরই বিএনপির হাল ধরেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বিগত একযুগের উপরে তিনি স্থানীয় নেতাকর্মীদের মাঠে ময়দানে আগলে রেখে রাজনৈতিক ক্যারিয়ার গঠনে কাজ করে যাচ্ছেন। দলের আদেশ নির্দেশ পালন করতে গিয়ে বার বার তাকে ফিরে আসতে হয়েছে শুন্য হাতে। একাদশ জাতীয় নির্বাচনে সিলেট ২ আসনে লুনা প্রার্থী হলে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর হাইকোর্ট তার প্রার্থীতা স্থগিত করে। সটকে পড়েনে তিনি নির্বাচনের মাঠ থেকে। ওই নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী গণফোরামের মোকাব্বির খাঁন উদিয়মান সুয্য প্রতিকে বিএনপির ভোট টেনে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদে থেকে দলের নির্দেশের বাহিরে কোনো কাজ করেননি এখন পরযন্ত লুনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে তিনি দলের নির্দেশ পালন করেন। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচির বাস্তবায়ন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন সক্রিয়। দ্বাদশ নির্বাচন বয়কট করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ওসমানীনগরে আওয়ামীলীগের হামলার শিকার হন তিনি।
তবে সম্প্রতি লুনার সাথে বিশ্বনাথ ওসমানীনগরের মাঠ দখলে নিতে মাঠে নেমেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বিএনপির কেন্দ্রীয় পদের একজন রাজনীতিবিদ হওয়া স্বত্বেও হুমায়ুন কবিরের নামই জানতেন না দলের সাধারণ কর্মী সমর্থকেরা।হুমায়ুনের আগমনে বিশ্বনাথ ওসমানীনগর বিএনপির নেতাকর্মীদের মাঝে চলছে নেতা বদলে হিড়িক। বিভিন্ন সময়ে দল থেকে বহিস্কৃত নেতাকর্মীরা এখন হুমায়ুন কবিরের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন বলে তৃণমুল বিএনপি নেতাকর্মীদের দাবী। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হুমায়ুন কবির ওসমানীনগরে করেছেন জনসভা। এর দু’দিন পরই শুক্রবার ৮ আগস্ট বিকেলে তাকে দেখা গেল ইলিয়াস- লুনার ঘাটি খ্যাত বিশ্বনাথে। এমনকি তার জনসভায় দেখা যায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বালাগন্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ উদ্দিন, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী। বিশ্বনাথ থেকে যোগদেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী,তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী। কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু চৌধুরী, বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল মিয়া, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান শিপলু। হাজী কাঁচা মিয়া, প্রবীণ বিএনপি নেতা হেকিম উদ্দিন মাষ্টার,বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কলমদর আলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, নজির হোসেন, ইউসুফ আলী, মাহতাব উদ্দিন, আয়াজ আলী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মনির মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
হুমায়ুন কবিরের সূধীসমাবেশে উপস্থিত হওয়া সিংহভাগ নেতাকর্মীরা বিভিন্ন সময় দল থেকে বহিস্কৃত হয়েছেন এবং এখনো বহিস্কৃত আছেন। অন্যদিকে একজন খালেদা জিয়া ও একজন তারেক রহমানের উপদেষ্টা হয়ে আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে মাঠে কর্মী টানা, সভা সমাবেশ করা নিয়ে চলছে হাস্যরস ও কানাঘোষা।
হুমায়ুন কবির এখন বিশ্বনাথ ওসমানীনগরের বিএনপির রাজনীতে সক্রিয় হওয়ায় দীর্ঘদিনের ইলিয়াস-লুনার ঘাটি খ্যাত সিলেট ০২ আসনের ভোটের মাঠের হিসেবে বদলে যেতে পারে এমনটিই দাবী রাজনৈতিক বোদ্ধাদের।
শুক্রবারের সূধিসভায় হুমায়ুন কবির তার বক্তব্যে দাবী করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান তাকে সিলেট ২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন। তিনি নির্বাচিত হলে ৫০ দিনের মধ্যে কমিশন গঠন করে ইলিয়াস আলী গুমের রহস্য উম্মোচন করবেন। চটকদার এমন বক্তব্য শুনে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অসন্তুষ। স্থানীয় বিএনপির কোনো নেতাকর্মীরা তার এমন হঠাৎ আগমন মেনে নিতে পারছেন না। তারা বলছেন বিশ্বনাথে বিএনপির ঘাটিতে কোনো দালালের স্থান হবে না। দলের বহিস্কিৃতরা যাদের তাবেদারী করছেন তাদের প্রতিহত করা হবে।
ইলিয়াস পত্নী লুনার হাতকে শক্তিশালী করতে ( ৯ আগস্ট ) শনিবার বিশ্বনাথ উপজেলা ও পৌর সভা বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বিশ্বনাথে স্মরণকালের শ্রেষ্ঠ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী কে ফিরিয়ে দেওয়ার দাবী জানান হয় মিছিলে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদী স্লোগান প্রদান করেন তারা। স্মরণকালের শ্রেষ্ঠ এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সিলেট ২ আসনে তাহসিনা রুশদী লুনাকে বিএনপির মনোনয়ন দিয়ে দলের প্রার্থী হিসেবে ঘোষনা করার দাবী জানান।
দল থেকে বহিস্কৃত কয়েকজন (নাম প্রকাশে অনিচ্ছুক) নেতার সাথে কথা বললে তারা দাবী করেন, তারেক রহমানের নির্দেশে যেহেতু তিনি রাজনীতির মাঠে এসেছেন সেহেতু দল তাকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষে কাজ করব। আমরা আমাদের নেতা ইলিয়াস আলীর রাজনৈতিক আদর্শ লালন করি ,তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনীতির আদর্শ লালন করি। হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। বহিস্কার আর সমর্থন করা আলাদা বিষয়।
এ নিয়ে শনিবার ( ৯ আগস্ট) বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী জানান, আমরা দীর্ঘ ১৭ বছর নিরযাতন নিপিড়ন সহ্য করে এই জনপদে রাজনীতি করছি, অতচ হুমায়ুন কবিরের আগমনের বিষয়টি আমরা কেউ জানি না। তিনি এখানে মুষ্ঠিমেয় কয়েকজন মানুষ নিয়ে সভা করে একটি দু:সাহস দেখিয়েছেন। আমাদের না জানিয়ে বিশ্বনাথে সভা করা বিবেকহীনের পরিচয়। আমরা দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে বিচার চাই। তিনি আরো বলেন ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙগনের সৃষ্টি করবেন না। বিশ্বনাথ ও ওসমানীনগরের তৃণমূল নেতাকর্মীরা আমরা লুনারই পক্ষে কাজ করে যাবো এবং সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।