মিনার চুঁড়ায় হচ্ছে আযান
আল্লাহু আকবর ধ্বনী,
চল ছুটে ভাই নামাজ পড়তে
নামাজ স্বর্গের চাবী ।
পাঁচ বেলায় পড়লে নামাজ
রহম পাবো ভাই,
এই নশ্বরে পাবো শান্তি
তাতে সন্দেহ নাই ।
নামাজ হলো পাপ অপরাধ
অশ্লীলতার যম,
পড়লে সদা আত্মায় শান্তি
পাবো সারাক্ষণ ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।