জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ৫০ বছর পূর্তি সূবর্ণ জয়ন্তী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দুইদিন ব্যাপি এ উৎসবের প্রথম দিন গত
শুক্রবার সকালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে বিদ্যালয় চত্বরে এ উৎসব শুরু হয়। এ সূবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।
কোরআন তেলোওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচী শুরু হয়।
ঐদিন সকাল থেকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় বিদ্যালয় আশপাশের এলাকা মূখরিত হয়ে ওঠে। অনেক দিন পর বন্ধুদের দেখা পেয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। প্রাক্তন শিক্ষার্থীদের মুখে একই প্রশ্ন ছিল কেমন আছ বন্ধু ? উৎসব কে ঘিরে বিদ্যালয়ে করা হয়েছিল মনোরম আলোক সজ্জা।
বিকেল ৩ টায় স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গুনীজনদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পুলিশের সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।
মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পুলিশের সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,সাবেক এমপি এ্যাডঃ মোল্যা মকবুল হোসেন, বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম, লে. কর্নেল সৈয়দ আহসান হাবিব রানা, নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নাটোর জেলার জেলার আবু তালেব,লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ বিপ্লব, প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।
গতকাল শনিবার (দ্বিতীয় দিন) বিকেল ৩ টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খান, লিজা, মোল্যা বাবুসহ অনেকে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।