জহুরুল হক মিলু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে (মোল্যার মাঠ) এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
ফাইনাল খেলায় লোহাগড়া পৌর সভা ফুটবল একাদশ বনাম লক্ষীপাশা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহন করে। লোহাগড়া পৌর সভা ফুটবল একাদশ, লক্ষীপাশা ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
এসময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ২৫-০৬-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।