1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

লোহাগড়ায় কাচাঁ মরিচের বাজার অস্থির, খুচরায় কেজি ৪ শত টাকা

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২২২ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা হওয়ার কারণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। গত সপ্তাহেও এ মরিচ বিক্রয় হয়েছে প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকায়।
গতকাল সোমবার সকালে এ উপজেলার লোহাগড়া, শিয়রবর, এডেন্দা, দিঘলিয়া, মানিকগঞ্জ, লক্ষীপাশা ও লাহুড়িয়া বাজারে গেলে ব্যবসায়ীরা জানান, বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বাড়ে। বৃষ্টি বেশি হলে মরিচে পচন ধরে নষ্ট হয়। এসব কারণে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় তাদের কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় ক্রয় করতে হচ্ছে।
লোহাগড়া খুচরা বাজারে কাঁচা মরিচ ৩৬০ টাকা থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হতে
দেখা গেছে। ক্রেতারাও মরিচ কেনায় হাত গুটিয়ে এনেছেন। বেশিরভাগ ক্রেতাই আড়াইশো গ্রাম মরিচ কিনছেন। যার দাম ৯০ টাকা থেকে ১০০ টাকা।
লোহাগড়া বাজার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বৃষ্টিতে মরিচের দাম বাড়ে। তবে সেই তুলনায় এবার বৃষ্টি কম। তারপরও বেড়েছে দাম। গাছে এবার মরিচের ফলনও কম। বৃষ্টির সময় কাঁচা মরিচ দ্রুত পঁচে যায়। গ্রামগঞ্জের আড়তে দাম বেশি।
ব্যবসায়ী মো. ইকবাল হোসেন জানান, কাঁচা মরিচ আমদানি না হওয়ায় সরবরাহে চাপ পড়েছে। সেজন্য হাট বাজারে বেশি দামে মরিচ বিক্রি হচ্ছে।
ক্রেতা মো. রমজান, রিয়াজ, আলিম ও সেকেন্দার মোল্যা জানান, গত সপ্তাহে এ কাঁচা মরিচের দাম ছিল ২৪০ টাকা থেকে ২৬০ টাকা কেজি। সেই মরিচের দাম এখন দাঁড়িয়েছে প্রতিকেজি ৩৬০ টাকা থেকে ৪০০ টাকায়। সে জন্য আমরা প্রয়োজনের তাগিদে আড়াইশো গ্রাম করে কাঁচা মরিচ ক্রয় করলাম। প্রতিআড়াইশো গ্রামের দাম ১০০ টাকা।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ২৬-০৬-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews