জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে লোহাগড়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু।

এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জহিরুল ইসলাম জহির, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, শ্রমিক দলের সভাপতি মোঃ আখতার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।