জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ভেজাল বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মেইন গেটের সামনের ঢাকা-বেনাপোল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস,এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ও ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শুভ সংঘ লোহাগড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা বিউটি, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খন্দকার কিয়ামুল হাসান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক ও শুভ সংঘের সদস্য কাজী আল মামুন, জেলা ছাত্রদল নেতা মোঃ সোহেল রানা, শুভ সংঘের সদস্য জেলা ছাত্রদলের সহসভাপতি শাহ আলী মোর্তজা জামুন, শুভ সংঘের সদস্য কৃষকদল নেতা মোঃ সাহেব আলী, কালে কণ্ঠ প্রতিনিধি ইকবাল হাসান শিমুল প্রমুখ।
বক্তারা ভেজাল যুক্ত খাবার, ফলমূল, সবজি সহ সকল কিছু পরিহার করতে মানববন্ধনের পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এ মানবন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।