1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম
শিরোনাম
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু

ব্র্যাক ইউনিভার্সিটি ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৮২ Time View

ডেস্কঃ

ব্র্যাক ইউনিভার্সিটি এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশনস প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার লক্ষ্য হলো বাংলাদেশের শিল্পখাতে দক্ষতা ও উদ্ভাবন সহায়ক পরিবেশ তৈরির উদ্দেশ্যে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফার্মাসিউটিক্যালস খাতে মোট ১,৬১৫ জন পেশাজীবী ও স্নাতককে উন্নত কারিগরি ও পেশাগত দক্ষতায় প্রশিক্ষিত করা হবে।

বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের মাধ্যমে এসআইসিআইপি বাস্তবায়ন করছে, যার লক্ষ্য প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবনের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। এই প্রকল্পের মোট ব্যয় ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে ২ লক্ষ ২০ হাজারের মতো  প্রশিক্ষণার্থী অংশ নেবেন।

এসআইসিআইপি-এর সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে আরো এগিয়ে নিচ্ছে। পাশাপাশি, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক উন্নত করা এবং টেকসই ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও সেবা খাতে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

এসআইসিআইপি এর কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশনস প্রোগ্রাম এর অতিরিক্ত সচিব এবং ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মো. মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সচিব মো. মনজুর আলম প্রধান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রশিক্ষণ কর্মসূচিঃ

ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রকল্পের আইসিটি অংশ বাস্তবায়ন করবে। এতে মোট আটটি দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালিত হবে, প্রতিটি কোর্সের মেয়াদ ৪ মাস (১০০ ঘণ্টা)। এই প্রশিক্ষণগুলোতে ১,৪৪০ জন অংশগ্রহণকারী অংশ নেবেন। প্রশিক্ষণ কোর্সগুলো হলো: ভিএলএসআই সার্কিট ও লেআউট ডিজাইন, ডিজিটাল ফিজিক্যাল ডিজাইন, পিসিবি ও আইওটি ডিভাইস ডিজাইন, ফার্মওয়্যার ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডাটা সায়েন্স, ব্লকচেইন ও ফিনটেক ডেভেলপমেন্ট।

এই কোর্সগুলো ইন্ডাস্ট্রি পেশাজীবী, নবীন স্নাতক এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমাধারীদের জন্য প্রণীত। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা অ্যাকাডেমিক জ্ঞানকে ইন্ডাস্ট্রির চাহিদানুযায়ী বাস্তব দক্ষতায় রূপান্তর করতে পারবেন এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন।

ফার্মাসিউটিক্যাল প্রশিক্ষণ কর্মসূচিঃ

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি দেশের ক্রমবর্ধমান ফার্মাসিউটিক্যাল খাতে পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যান্ড রেগুলেশনস কোর্সটি পরিচালনা করবে। এই ডিপ্লোমা প্রোগ্রামের মেয়াদ ৬ মাস (৩০০ ঘণ্টা), এবং এতে ১৭৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এই ডিপ্লোমা কোর্সটির মাধ্যমে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পেশাজীবী ও বি.ফার্ম. স্নাতকরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। এটি গুণগত নিশ্চয়তা, উৎপাদন মান বজায় রাখা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক মানদণ্ড বিষয়ে তাদের উন্নত জ্ঞান প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বৈশ্বিক বাজারে আরও এগিয়ে যাবে।

অ্যাকাডেমি ও সরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৮ (শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews