1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর
শিরোনাম
নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক

বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ইউনাইটেড ইউকে’র আয়োজনে জমজমাট ফুটবল খেলার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথ ইউনাইটেড ইউ. কে এর উদ্যোগে উপজেলার ৮ টি ইউনিয়ন ফুটবল দলের অংশগ্রহণে মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলার চাঁনশীর কাপন মোহামেডান মাঠে আজ এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। ট্রাইবেকারে ৮নং দশঘর ইউনিয়ন ১ নং লামাকাজী ইউনিয়নকে হারিয়ে উদ্বোধনী খেলায়  জয়লাভ করেছে।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘খেলাধুলা মানুষের মানসিক বিকাশের সহায়তা করে। সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে আমাদের সবাইকে এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। বিগত ১৭ বছর দেশবাসী শান্তিতে ছিলেন না, প্রতিনিয়তই আতংঙ্কের মধ্যে থাকতে হয়েছে। এসময় মানুষের মৌলিক ও মানবিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। তারা রাজনৈতিকভাবে জনতার নেতা এম. ইলিয়াস আলীর মোকাবেলা করতে না পেরে, তাঁকে রাতের আধাঁরে গুম করে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা গণমানুষের নেতা এম. ইলিয়াস আলী যাতে দ্রুত অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন, সেজন্য সবার কাছে দোয়া করার আবেদন রইল।’

তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি)  সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পশ্চিম চান্দশিরকাপন গ্রামে মোহামেডানের মাঠে ‘বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র উদ্যোগে আয়োজিত ‘মেগা ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

এর পূর্বে উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ফেন্ড্রস ক্লাব (দশঘর) ৫-৪ গোলের ব্যবধানে লামাকাজী একাডেমী (লামাকাজী)’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লামাকাজী একাডেমীর নজরুল ইসলাম নবু।

বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রবাস বাংলার সিও জুনেদ আহমদ, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ সভাপতি রাজু মিয়া, সুহেল আহমদ, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ সমন্বয়ক কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র ও স্থানীয় সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews