1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনাথ পৌরসভার ২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১৯ Time View

 

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রায় ২১ কোটি টাকার আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করা হয়েছে। 

২৭/০৭/২০২৩ ইং বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় পৌর শহরে মেয়র মুহিবুর রহমান কর্তৃক বিরোধ মিমাংসা বোর্ড কার্যালয়ের সামনে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,সাংবাদিক, সুশীল সমাজ সহ সকলের উপস্থিতিতে নির্বাচিত পরিষদের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের সমন্বয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মুহিবুর রহমান। 

পৌরসভার জনগণের সেবার মান উন্নয়নে এবং বর্তমান প্রজন্মের একটি সুন্দর ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যেকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। জনগনের প্রত্যাশা পূরণে এই বাজেটে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট, ড্রেন ইত্যাদি নির্মাণ/মেরামত, হাটবাজারের উন্নয়ন, ষ্ট্রীট লাইট সম্প্রসারণ, পৌর ভবন নির্মাণ, স্যানিটেশনের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, শহরের সৌন্দর‌্য বর্ধন সহ অন্যান্য উন্নয়ন কার‌্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ -২৪ অর্থ বছরে বাজেটে কোভিড-১৯ রিকভারি এন্ড রেসপন্স প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট প্রকল্প, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, পৌর ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্প , স্যানিটেশন কার্যক্রম, জলাতঙ্ক প্রতিষেধক, বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা, শিক্ষা কার্যক্রম, পৌর বৃত্তি, বিভিন্ন অনুদান ও পৌর কর কার্যক্রম সম্প্রসারিত ও বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত বাজেট ঘোষণা করা হয়। 

উক্ত বাজেটের আয়ের উৎস ধরা হয়েছে, রাজস্ব খাত থেকে মোট আয় ৩,২৬,০০,১৯০ টাকা, উন্নয়ন খাত থেকে মোট আয় ১৭,২০,০০,০০০ টাকা, প্রারম্ভিক স্থিতি ৬১,৩৩,৬৯০ টাকা সহ সর্বমোট আয় ধরা হয়েছে  ২১,০৭,৩৩,৮৮০.২৭ টাকা। 

 প্রাক্কলিত বাজেটের ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে মোট ৩,৬৭,৫০,০০০ টাকা, উন্নয়ন খাতে মোট ব্যয় ১৭,২০,০০,০০০ টাকা সহ সর্বমোট ব্যয়ঃ ২০,৮৭,৫০,০০০ টাকা। 

সার্বিক ব্যায় সংকুলান শেষে উদ্বৃত তহবিল ধরা হয়েছে ১৯,৮৩,৮৮০.২৭ টাকা।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রথম পৌর মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে ও প্যানেল মেয়র-১ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিক হাসানের সঞ্চালনায় বাজেট অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার কর নির্ধারক সাজিদুল ইসলাম। 

হাফিজ তাহির আহমেদের কোরআন তেলাওয়াত ও দেবব্রত চক্রবর্ত্তী দেবু’র গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মানিক মিয়া, শিক্ষক প্রতিনিধি নিশিকান্ত পাল, বৃক্ষবন্ধু আব্দুল গফফার উমরা মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আঃ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাশ, প্যানেল মেয়র-২ ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, প্যানেল মেয়র-৩ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন আহমদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বাহরাম উদ্দিন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমদ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, ৭, ৮ও ৯ নং ওয়ার্ডের  মহিলা কাউন্সিলর লাকী বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাছনা বেগম সহ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারিগণ।

পরিশেষে, পৌরবাসীর স্বার্থে প্রনয়ণকৃ জনমুখী এই বাজেট সকলের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন মেয়র মুহিবুর রহমানঃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews